সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্য খাতকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য খাত উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন
তিনি বলেন, কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে সকলকে নজর দিতে হবে। বৃহস্পতিবার বেলা ১০০ শয্যা উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, হাসপাতালটি যখন ৫০ শয্যা ছিলো তখন বারবার দেশসেরার গৌরব অর্জন করে। সে সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং বেশ কিছু দেশের সাংসদরা হাসপাতালে ছুটে এসেছেন। কীভাবে হাসপাতালটি স্বাস্থ্য সেবার কার্যক্রম চালায় সে বিষয়ে তারা খোঁজখবর নিয়েছেন।
তিনি বলেন, শুধু খোঁজ নেয়া নয় তারা হাসপাতালের মডেল কর্মকান্ডকে নিজের দেশের হাসপাতালে চালু করেছেন। কিন্তু মাঝে বেশ কয়েক বছর সেই সুনাম ধরে রাখতে পারেনি হাসপাতালটি। কী কারণে এমন হয়েছে তা সকলকে খতিয়ে দেখতে হবে। হাসপাতালের চিকিৎসকসহ যে সকল বিষয়ে ত্রুটি আছে তা খুঁজে বের করুন এবং দ্রুত সমাধানে কাজ করুন।
মতবনিময় সভায় মন্ত্রী পরিষদ সচিব চৌগাছার কৃতি সন্তান নাসিমুল গনি উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কণ্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশিদ, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস অতিথি হিসাবে ছিলেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমী, মডেল কার্যক্রমের উদ্যোক্তা ডাক্তার আব্দুর রাজ্জাক ও ইমদাদুল হক সেখানে ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।