সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে রাতের আধারে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩): ধারা-৭ক (ব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন), কোনো ব্যক্তি মালিকানাধীন জমি হইতে বালু বা মাটি উত্তোলন করা যাইবে না। (গ) কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) বিনষ্ট হয়।
(ঙ) ড্রেজারের মাধ্যমে বা অন্য কোনো কৌশলী প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা হয়, যাহাতে উক্ত জমিসহ পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি, চ্যুতি বা ধসের উদ্ভব হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে রাত সাড়ে দশটা থেকে রাত একটা পর্যন্ত পুঠিয়া উপজেলার বড় সেনবাগ এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন।
এসময় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সাথে যুক্ত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয় এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। অনুমতি ব্যতীত শ্রেণী পরিবর্তন করার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,
ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে এবং এর সাথে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
