মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের ডেপুটি স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেত্রকোনা ১ (দুর্গাপুর- কলমাকান্দা) সংসদ সদস্য ব্যারিষ্টার নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পান নেত্রকোনা-১ (দুর্গাপুর- কলমাকান্দা ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হন। কামাল ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
কায়সার কামাল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
