সারোয়ার পারভেজ বাবু,
ময়মনসিংহ বিভাগীয় চীফ ক্রাইম রিপোর্টার।
নেত্রকোনা ( ৩১বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ১১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর কচুগড়া বিওপির ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্বপৃর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৯ এমসি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়ন এর আদাচিপা নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ম্যাকডুয়েলস ২২ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
