রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট (সিলেট)
কানাইঘাট থানা পুলিশের অভিযানে আপন ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যা মামলার মূল আসামি আব্দুল্লাহ (৩০) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ গত ৪ মার্চ ২০২৬ তারিখে র্যাব-৯ এর সহায়তায় নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুল্লাহ (৩০) সিলেট জেলার কানাইঘাট উপজেলার শিবনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কানাইঘাট থানার মামলা নং-০৭, তারিখ-১৬/০২/২০২৬ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তিনি। অভিযোগ রয়েছে, বাড়ির উঠান থেকে গর্ত করে মাটি নেওয়াকে কেন্দ্র করে আব্দুল্লাহ ও তার সহযোগী পলাতক আসামি শহীদুল্লাহ গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তাদের বড় ভাই শাহীন আলমকে নিজ বাড়ির উঠানে কাঠের বর্গা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (৫ মার্চ) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামি শহীদুল্লাহকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
