রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট সিলেট :
সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ১ জন আসামী এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস ও এসআই (নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ২৬/০২/২০২৬ ইং তারিখ দিবাগত রাতে থানাধীন ডাউকেরগুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সিআর-৫৫/২২ ও সিআর-০৯/২৫ নং মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামী আলী হোসেন (২৭), পিতা-আব্দুল জব্বার, সাং-ডাউকেরগুল, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। একই অভিযানে কানাইঘাট থানার মামলা নং-১৪(০২)২৬ (মাদক মামলা) এর এজাহারনামীয় আসামী মোঃ মঞ্জর (২৬), পিতা-শামসুদ্দিন, সাং-ভাল্লুকমারা, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৭/০২/২০২৬ ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
