মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেন ২৪ বছর ২ মাস অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে বৃহস্পতিবার অবসরে গমন করলেন। এছাড়াও বিগত ৪ বছর ৩ মাস মেহেরপুরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি কর্মময় জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠা সভাপতি রফিজ রাহেলা ফাউন্ডেশন, সভাপতি পোড়াহাটী মাধ্যমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক সাবেক নিত্যনন্দপুর জামে মসজিদ, সাধারণ সম্পাদক পোড়াহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র-ছাত্রী সংগঠন, সাংগঠনিক সম্পাদক অফিসার্স ফোরাম, নির্বাহী কমিটি সদস্য মেহেরপুর ঢাকাস্থ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সমিতি, ঝিনাইদহ বাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
