নিজস্ব সংবাদ দাতা-মাইনুল ইসলাম ইমন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ঐতিহাসিক ভূমিধস বিজয় উপলক্ষে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক, পূর্ব থানা বিএনপি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, সাবেক সভাপতি, তাঁতি দল পূর্ব থানা শাখা; বিএনপি নেতা জাহাঙ্গীর আলম; মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ৪৮ নম্বর ওয়ার্ড; ডাঃ আবুল কাশেম আজাদ, সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি, গাজীপুর জেলা; সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা মমতাজ এবং বিএনপি নেত্রী রোকসানা আমিন শেলী।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতাকর্মী, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের সর্বস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি গাজী সালাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন,
“দীর্ঘ বছর অবহেলা, মিথ্যা মামলা ও হামলার কারণে আমরা নেতাকর্মীদের নিয়ে একত্রিত হতে পারিনি। আজ আমরা আবার একসঙ্গে হতে পেরেছি—এতে দলের মাঝে স্বস্তি ও নতুন প্রাণ ফিরে এসেছে। মহান আল্লাহর অশেষ রহমতে গাজীপুর-২ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ এম. মনজুরুল করিম রনির হাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্পণ করতে পেরে আমরা গর্বিত ও ধন্য।”
তিনি আরও বলেন, “এই বিজয় শুধু বিএনপির নয়; এটি গাজীপুর সিটি কর্পোরেশনের দুই আসনের সর্বস্তরের জনগণের বিজয়। এটি খেটে খাওয়া মানুষ, শ্রমিক ও সাধারণ জনতার বিজয়। আল্লাহর রহমতে অর্জিত এই বিজয় যেন কোনো কুচক্রী মহল বা অভ্যন্তরীণ বিভেদ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়—সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, ভিন্ন মত বা ভিন্ন আদর্শের মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার বা হয়রানি করা যাবে না। এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষে তিনি ৪৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী এবং যারা ভোট দিয়ে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান। বিশেষভাবে তিনি এম. মনজুরুল করিম রনির হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
