আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
আজ ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মধ্যবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখমো পযন্ত ৫৫%ভোট সংগ্রহ করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য, পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী। কেন্দ্রজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শনে প্রিসাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।
উত্তর বন্দর ২নং ওয়ার্ডে ভোটাররা জানান, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুন্দর পরিবেশে ভোট সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব সানোয়ার হোসেন চৌধুরী (সাবেক সদস্য, দক্ষিণ জেলা বিএনপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফ নিজাম, আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের ছোট ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন (সাবেক সিনিয়র সদস্য, আনোয়ারা উপজেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল), সেলিনা আক্তার শেলী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবিকা, প্রয়াত বিএনপি নেতা আবুল কাশেম মধুর সহধর্মিনী), মুকাদ্দেস খান সুজন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), সিদ্দিকুর রহমান চৌধুরী (সাবেক সভাপতি, উত্তর বন্দর ২নং ওয়ার্ড বিএনপি), আব্দুর রহমান (সাবেক সভাপতি, উত্তর বন্দর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ তারেক (সভাপতি, আনোয়ারা উপজেলা নির্মাণ শ্রমিক দল) এবং আনোয়ারা উপজেলার আহ্বায়ক সদস্য মামুন খান।
তবে কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের তৎপরতা চোখে পড়েনি বলে জানা গেছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
