মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া- আটপাড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
০৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র উদ্যোগে কেন্দুয়া পৌর শহরে টেংগুরি খুরশেদ একাডেমি প্রাঙ্গনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম এর সভাপতিত্বে কেন্দুয়া- আটপাড়া আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা-৩ কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির নমিনি ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
পরিচালনা করেন- উপজেলা পোলিং ট্রেইনার কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির পরিচালনা কমিটির পোলিং এজেন্ট, পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান।
দলীয় সূত্রে জানা যায়- কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৫৮৪ জন পোলিং এজেন্ট এই কর্মশালায় অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সহসাংগঠিক সম্পাদক মাওলানা আতাউর রহমান কাদেরী, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সাধারণ স উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক লিটন ভান্ডারি, তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিনসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
