আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
🗓️ ১ জানুয়ারি ২০২৬
লালমনিরহাট জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে আয়োজিত অনুষ্ঠানে কনস্টেবল থেকে নায়েক পদে এবং কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতি পাওয়া মোট ০৩ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করান লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট,
জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট,
ডিআইও-১, জেলা বিশেষ শাখা, লালমনিরহাট,
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট,
আরও-১, রিজার্ভ অফিস, লালমনিরহাটসহ
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
