সিহাব আলম সম্রাট, রাজশাহী
পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি মাস। সিয়াম সাধনা, আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয় এ মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজানে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। রমজানের এই তাৎপর্য ও মহিমা তুলে ধরতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে শিবপুর হাট দক্ষিণপাড়া বায়তুল ফালা জামে মসজিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ মার্চ শুক্রবার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট দক্ষিণপাড়া বায়তুল ফালা জামে মসজিদের আঙ্গিনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর সাবেক মেয়র আসাদ, ছাত্রনেতা তানভির আহমেদ আবির ও বিএনপি নেতা গাজী মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে এবং এই ইফতার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চিকিৎসক ডাঃ রুস্তম সরদার (এমবিবিএস) আমেরিকা প্রবাসী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব, বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল,
সাবেক উপজেলা যুবদল সভাপতি খলিলুর রহমান, মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের ওয়াসিম, সাবেক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হুদা বাবু, ছাত্রনেতা সালাউদ্দিন বাবু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলী সরদার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ, কাটাখালি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক তামিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাব্বি সরদার, ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটার রাহাত, আবুবক্কার, শামীম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হাজী, টিটু মাস্টার, মাহাতাব মাস্টার সহ ৪নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারীর আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
