প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোকলেসুর রহমান টুকু, বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, চ্যানেল আই-এর ক্যামেরা পার্সন আব্দুল মান্নান, দৈনিক সবুজ বাংলার জেলা প্রতিনিধি মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ডেসটিনি এবং দৈনিক যুগের আলো প্রতিনিধি মোঃ গোলাপ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার বর্মন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুয়েন্টিফোর টিভির ক্যামেরা পার্সন ইব্রাহিম সরকার, কার্যনির্বাহী সদস্য সাদেকুল ইসলাম রনি, সঞ্জয় কুমার রায় ও আতিকুর ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী।
ইফতার পূর্বে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
