বিশেষ প্রতিবেদন বাংলাদেশ কৃষি উন্নয়ন
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব এখন সরাসরি অনুভূত হতে শুরু করেছে, তা আপনি পৃথিবীর যেখানেই বাস করুন না কেন।
যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় এবং তেল উৎপাদনকারী দেশগুলাে উৎপাদন কমিয়ে দেওয়ায়, সরবরাহের যে ঘাটতি তা তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছে।
তেলের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে গিয়ে উঠেছিল।
যদিও পরে দাম কিছুটা কমেছে, তবুও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো অনেক বেশি দামে তেল কেনাবেচা হচ্ছে।
এর ফলে স্বাভাবিকভাবেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, দেশে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ যুদ্ধ যেন বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে যে, শক্তির উৎসের জন্য পৃথিবী এখনো মধ্যপ্রাচ্যের ওপর কতটা নির্ভরশীল।
এ যেন ১৯৫০ এবং ১৯৭০-এর দশকের তেল সরবরাহ সংকটের স্মৃতিকে ফিরিয়ে এনেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এবারের প্রভাব আগের তুলনায় অনেক বেশি ব্যাপক হবে।
