মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিষয়ক এক ব্যতিক্রমধর্মী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ’র নবপল্লব প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলা স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য মোঃ বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, থানা ছাত্রদল আহবায়ক মোঃ আবু সালেহ খান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব নুপুর খানম ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। মেলায় নবপল্লব প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কেয়ার বাংলাদেশ’র কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর জনাব নাজমুল্ রেজওয়ান ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশ’র নবপল্লব কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মোসঃ আফিয়া সুলতানা।
মেলায় নবপল্লব প্রকল্পের উদ্যোগে ১০টি প্রদর্শনী ষ্টল স্থাপন করা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উপকরণ হাতে-কলমে প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কৃষকদের ব্যবহারিক প্রশিণ দেয়া হয়। যা স্থানীয় হাজার হাজার কৃষক-কৃষাণীর জন্য অত্যন্ত উপকারী হয়ে ওঠে।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন মতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শত শত মানুষের উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে তারা আরও লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
