রাব্বি হাসনাত ইমন কানাইঘাট (সিলেট):
সিলেটের কানাইঘাট থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ সাইদুল হক ও এসআই (নিঃ) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ৯ মার্চ ২০২৬ ইং তারিখ দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর-১৭৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কৃষ্ণ দাস (৩৫), পিতা-বাবুল দাস, গ্রাম-নিজ দলইকান্দি, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। একই সময়ে পৃথক আরেকটি অভিযানে কানাইঘাট থানার মামলা নং-০৭(০৩)২৬ এর এজাহারনামীয় আসামি হারুন রশিদ (৩৫), পিতা-নিছার আলী, গ্রাম-নারায়নপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ ১০ মার্চ ২০২৬ ইং তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
