বিশেষ প্রতিবেদন বিশ্বকাপ ক্রিকেট
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
একবার বিশ্বকাপ ফাইনাল, ভারতের মাটিতে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের ফাইনালে ভারত, খেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে খেলা মানেই ঘুরে ফিরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আরও একবার যেন নীলের সমুদ্রে পরিণত হয়েছিল। আর সেই নীল ঢেউয়ের মাঝেই বিশ্ব ক্রিকেটের নিয়মিত ফাইনালিস্ট হিসেবে পরিচিত নিউজিল্যান্ড দল পেল কঠিন এক পরাজয়।
আয়োজক ও টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার বড় দাবিদার ভারত আহমেদাবাদে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে।
ভারত একইসাথে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
টি-২০ ক্রিকেটে এর আগে কোনও দল তিনটি বিশ্বকাপ জেতেনি, একই সাথে টানা দুই বিশ্বকাপও এই প্রথম কোনও দল জিতলো।
এর আগে ভারত ২০০৭ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে জয় পেয়েছিল।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মতোই ফাইনালেও প্রতিপক্ষের আহ্বানে ভারত প্রথমে ব্যাট করতে নামে।
শুরু থেকেই ঝড়ো ব্যাটিং উপহার দেন ভারতের ক্রিকেটারেরা। ওপেনার অভিষেক শর্মা এবং ইশান কিশান দুজনেই আলাদা ধাঁচের দুটি অর্ধশতক করেন, আর তাদের রান করার গতি ছিল অত্যন্ত দ্রুত।
