বিশেষ প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
বিসিবি নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে ক্রিকেটার তামিম ইকবাল, বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিরা জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির কাছে অভিযোগ জানিয়েছেন।
নানা জটিলতার কারণে বিভিন্ন ডিভিশনের ক্রিকেট খেলা বন্ধ হয়ে আছে বলে সাংবাদিকদের বলেন মি. ইকবাল।
‘অবৈধভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ড… পর্যায়ক্রমে দুর্নীতির আশ্রয় নিয়েছে’ বলে অভিযোগ করেছেন ক্রিকেট ক্লাবের একজন প্রতিনিধি।
সাংবাদিকদের বলা হয়, পঞ্চাশটি ক্লাবের পক্ষ থেকে এসব অভিযোগ জানানো হয়েছে।
