মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যে-
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
৮ই মার্চ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
এসময় এ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ,
উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান, তথ্য কর্মকর্তা অনিকা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক ভূঞা, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেসক্লাব সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী জিয়াউর রহমান জীবন, উপজেল মিডিয়া ক্লাবের সাংগঠনোক সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি ও প্রশিক্ষনার্থী সাবকুন্নাহার প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন- নারীর অধিকার রক্ষাায় নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। তাছাড়া নারীদেরও তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদেরকে আরও সচেতন হতে হবে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অশ্লীল ছবি প্রচার বন্ধ করতে হবে।
