বিশেষ প্রতিবেদন ইরান যুদ্ধ
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
প্রতিবেশীরা ‘হামলা না করলে’ আক্রমণ করবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান,আরমান শরিফ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেখানে এই বক্তব্য দিয়েছেন।
তিনি বলেছেন,
“যে প্রতিবেশী দেশগুলো আক্রমণের শিকার হয়েছে তাদের কাছে দুঃখপ্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি”
‘শান্তি প্রতিষ্ঠার’ জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই”।
“এখন থেকে, প্রথমে হামলা না করা পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ না করার” নির্দেশনা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে বলেও জানান মি. পেজেকশিয়ান।
ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা “সম্মান ও স্বাধীনতার পথ নয়” উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইরানে আক্রমণ করার জন্য যারা এই মুহূর্তটিকে কাজে লাগাতে চাইছেন তাদের সাম্রাজ্যবাদের পুতুল হওয়া উচিত হবে না”।
আরো পড়তে পারেন: যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারাতে না পারলেও যেভাবে টিকে থাকার পরিকল্পনা ইরানের।
