বিশেষ প্রতিবেদন ঈদুল ফিতর
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
আসছে ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ই মার্চ শবে কদরের ছুটির পর একদিন, ১৮ই মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে ১৮ই মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
এর ফলে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
মন্ত্রিসভার একজন সদস্য বিবিসি নিউজ ২৪বিডি রিপোর্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
