বিশেষ প্রতিবেদন ইরান যুদ্ধ
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
আন্তর্জাতিক কুটনৈতিক বিশেষজ্ঞ ও সংবাদদাতা বিবিসি নিউজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া নতুন এই যুদ্ধের মাত্র তিন দিন পার হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর ওপর এবং উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার যে সিদ্ধান্ত ইরান নিয়েছে, তাতে ইতোমধ্যেই এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে।
এরইমধ্যে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
এখনো এই যুদ্ধ তীব্রতর হচ্ছে এবং আমার ফোনে একের পর এক জরুরি খবরের সতর্কবার্তা আসছে।
আমি এইমাত্র যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি সংবাদ বিজ্ঞপ্তি পড়লাম।
এটিতে বলা হয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে তিনটি ইউএস এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
এই ঘটনাকে “ভুল বোঝাবুঝি” বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আমার এই লেখাটি শেষ হওয়ার আগেই হয়তো আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এবং খুব সম্ভবত যারা এখনো জীবিত আছেন তাদের কেউ কেউ হয়তো মারা যাবে।
