মালিকুজ্জামান কাকা
যশোরের চিহ্নিত নারী মাদক বিক্রেতা ১৭ মামলার আসামি শিলি বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক বিক্রির সময় চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেন ওরফে মাদক কারবারি ছোটর স্ত্রী।
ডিবি পুলিশের উপপরিদর্শক বাবলা দাস জানান, শিলি বেগম কুখ্যাত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় মাদক বিক্রি করে থাকে। ইয়াবার ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। বুধবার দুপুরে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার এলাকায় অভিযান চালানো হয়। রায়পাড়া কয়লা পট্টির ছোটোর ভাইপো আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় নারী ডিবি পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে কোতোয়ালি মডেল থানায়। এখন সে ১৮ মামলার আসামি।
যশোরের রেলগেট এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী বিজরী সুলতানা বিথিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুর আড়াইটায় রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক বিজরী রেলগেট রায়পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী।
ডিবি জানায়, তাদের কাছে খবর আসে যে একজন মাদকসহ অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে
