মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় লাকী আক্তার (৩০) নামক একজন নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে কেন্দুয়া থানা পুলিশ সূত্রে ।
মৃত লাকী আক্তারের স্বামী মোঃ মোজাম্মেল হক ওরফে আরব আলী, কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামের স্থায়ী বাসিন্দা, তিনি দাম্পত্য জীবনে ছিলেন নিঃসন্তান ।
জানা যায়- গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা
অনুমান সাড়ে ৮টায় হাঁসুয়ারি এলাকায় তাঁর বসত বাড়ীর রান্না ঘরের ধন্নার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে । পরে জীবিত মনে করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে ।
উক্ত ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান- এখনো কোন লিখিত অভিযোগ হয়নি।
