মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ অবৈধভাবে ভারত গমনের চেষ্টাকালে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ৫৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যসুত্রে জানাগেছে গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মাধবখালী, নতুনপাড়া, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ, ১২ বোতল ফেন্সিডিল ও ৩৩ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়। একই সময়ে সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
