মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনায় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভুমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ১ (দুর্গাপুর – কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার কায়সার কামাল।
নেত্রকোনা ২ (সদর – বারহাট্রা) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ (আটপাড়া – কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, সংসদ সদস্য মাছুম মোস্তফা প্রমুখ।
বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, পুলিশ সুপার তরিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন- জনগণের কল্যাণে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও আন্তরিকতার বিকল্প নেই। এই প্রত্যয়ই সভায় প্রতিফলিত হয়েছে। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেত্রকোণা অগ্রগতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত হবে।
এর আগে বিভিন্ন স্তরের কর্মকর্তারা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন।
