মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। কারণ তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে গেছেন যার কারণে আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি। ৫ই আগস্ট এর সময় পুলিশের হত্যাকান্ডের বিচারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়টি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে। প্রয়োজন হলে আরো তদন্ত হবে মূলত এ বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন।অন্যদিকে এ বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
