বিশেষ প্রতিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রিপোর্টার | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান এ সংসদীয় আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওবায়েদ রহমান বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপির সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি কেন্দ্রীয় নেতৃত্বে নিজের অবস্থান তৈরি করেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি
জননেতা মরহুম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ আজ মন্ত্রী হওয়ায় আমরা আশাবাদী—নগরকান্দা ও সালথার উন্নয়নে নতুন গতি আসবে।
স্থানীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের বিএনপির রাজনীতি সামাল দেওয়া, দলীয় নেটওয়ার্ক সক্রিয় রাখা এবং পারিবারিক গ্রহণযোগ্যতা-এই কয়েকটি বিষয় তাঁর নির্বাচনী সাফল্যে ভূমিকা রেখেছে। পাশাপাশি নারীনেত্রী হওয়ায় এই এলাকার নারীদের একচ্ছত্র সমর্থন পেয়েছেন বলে মনে করেন দলীয় নেতা-কর্মীরা।
শামা ওবায়েদ-নায়াব ইউসুফসহ তিনটি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী
এদিকে তাঁর প্রতিমন্ত্রী হওয়ার খবরে ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেছেন সাধারণ জনগণ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জননেতা মরহুম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ ইসলাম রিংকু আজ মন্ত্রী আশাবাদী ফরিদপুর-নগরকান্দা ও সালথার উন্নয়নে নতুন গতি আসবে।
কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচনী প্রচারণার সময় বাবার অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া এবং এলাকার শিক্ষা ও নাগরিক সেবার মান উন্নয়নের অঙ্গীকার করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় শামা ওবায়েদ অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন এবং বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তফসিল ঘোষণার আগে গত বছরের ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
বিএনপি সরকারে এলে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষায় ব্যয় করবে এজন্য বাংলাদেশের জনগণ সবাই মিলে আনন্দিত।
স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল, বীর মুক্তিযোদ্ধা, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিশস্ত কর্মী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ সবাই মিলে আনন্দিত ও অভিনন্দন জানিয়েছে।
