মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোস্তফা-ই-জামান সেলিমকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
০৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
জানা যায়- মোস্তফা ই জামান সেলিম (কেন্দ্রীয় কমিটি) আমরা জিয়া পরিবারের উপদেষ্টা, উপজেলা বিএনপির সদস্য ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ব্যপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়ার সাথে কথা হলে তিনি বলেন- আমরা সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছি।
যদি দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, কাজে দলকে সন্মান দেওয়ার চেষ্টা করে, তাহলে দলের সভাপতি হিসেবে উপরস্থ নেতৃবৃন্দের সাথে কথা বলে আইন অনুযায়ী যথাযথ সম্মান দেওয়া হবে। না হলে পুর্ন বহিষ্কার বহাল রাখা হবে।
উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতা এক বিজ্ঞপ্তিতে বলেন দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সকল নেতাকর্মীকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
