মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সাথে নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ‘র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম,
সহসভাপতি গোলাম মোস্তফা ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সভাপতি মাজহারুল ইসলাম মাজু, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, সদস্য জসিম আহমেদ খোকন মাষ্টার, মজনু রহমান খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, জাসাস আহবায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, শ্রমিক দলের সভাপতি শামীম, ছাত্র দলের আহবায়ক সাইফুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন-
জিয়াউর রহমানের আদর্শ দিয়ে মানুষকে ভালবেসে দলের নেতাকর্মীদের আগলে রাখুন।
প্রতিহিংসা নয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ আর সকলের ভালোবাসায় অবশ্যই পাশে থাকবে বিএনপি।
নেতৃবৃন্দ আরও বলেন- আগামী দিনে নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী এমপি নয় অবশ্যই মন্ত্রী হবেন আমরা তা বিশ্বাস করি।
সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন- ফ্যামিলি কার্ডের জন্য কেউ কারো কাছে থেকে একটি টাকাও নেয়, তাহলে তা যদি আমি কোনভাবে জানতে পারি তাহলে বিএনপি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
