বিশেষ প্রতিবেদন ধারাবাহিক-০১
রিপোর্টার | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জনগণের প্রয়োজন অনুযায়ী বিবেচনায় মি. মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্নে মি. চৌধুরী বলেন, একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে।
পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। পরিবর্তন তো অনেক জায়গায় হয়েছে এবং এটাতো হতেই থাকবে। বর্তমান সরকারের যে প্রোগ্রাম আছে প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।”
এই পরিবর্তন “খুব গুরুত্বপূর্ণ ও স্বাভাবিক” বলেও উল্লেখ করেন তিনি।
“যেখানে প্রতিটি কাজের জন্য অপেক্ষা করতে হবে এবং প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয় নাই, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক,” বলেন মি. চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
