স্টাফ রিপোর্টার, সিলেট : রাব্বি হাসনাত ইমন
সিলেটের কানাইঘাট থানার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই শৈলেশ চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান ও এএসআই বাপ্পী রুদ্র পাল সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি অভিযান পরিচালনা করেন। অভিযানে জকিগঞ্জ জিআর-১৯৭/২০২০ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এবং জকিগঞ্জ জিআর-২৪৯/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আজিম উদ্দিন (পিতা—মৃত আব্দুল লতিফ), গ্রাম বাঙ্গালীপাড়া, থানা কানাইঘাট, জেলা সিলেটকে গ্রেফতার করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রাসেল আহমদ (২২) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পূর্ব ঠাকুরেরমাটি এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদের বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
