মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১১ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর, এসিল্যান্ড সৈয়দ জাদি মাহবুবা মঞ্জুর মৌনা, থানা তদন্ত কর্মকর্তা অমিৎ রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ বাবুল হোসেন, সেক্রেটার ইদ্রিস আলী, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা সভাপতি আবুল হাসান মাষ্টার।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম জামান বলেন, “উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য ও সকলের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমরা সহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা একটি সুশাসিত সমাজ গড়ে তুলতে পারব, সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতে সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর পরামর্শে উপজেলা প্রশাসন সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আপনারা উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
