সারোয়ার পারভেজ বাবু,
ময়মনসিংহ বিভাগীয় চিফ ক্রাইম রিপোর্টার।
নেত্রকোনা ৩১ বিজিবি অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৪ঃ৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি )এর ভবানীপুর বিওপির ছয় সদস্যের একটি বিশেষ হল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১১৫২ /১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়ন এর সোমেশ্বরী নদী হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২৩ বোতল মদ সহ একটি নৌকা আটক করে।আটক কৃত মদ ও নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
