মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রশাসকের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৯ নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী শাহাদাত হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভুমি নাঈমুল হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এর আগে ১৫৯ নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালীকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃনদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- আমি আপনাদের সাথে কথা বলছি এটা নতুন কিছু নয়। তবে আপনাদের সাথে এই প্রথম নবনির্বাচিত সংসদ সদস্য হয়ে কথা বলছি, আমি আপনাদের ভালবাসা নিয়ে সারাজীবন থাকতে চাই। আপনারা আমার পথ প্রদর্শক, ভালো পরামর্শ ও সুচিন্তিত মতামত দিয়ে আমার পাশে থাকলে আমি অমৃত হয়ে থাকবো।
