আরমান হোসেন রাজু
অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি লালমনিরহাট সার্কিট হাউজে আগমন করেন।
মাননীয় মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে লালমনিরহাট জেলা পুলিশ-এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
পরবর্তীতে লালমনিরহাট জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল মাননীয় মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট; জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাটসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
