মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দুয়া উপজেলা শহীদ মিনারে ১৫৯ নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর শ্রদ্ধা নিবেদন।
২১ ফেব্রুয়ারি শনিবার মধ্যরাত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জাতীয় শহীদ মিনারে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়। এই উপলক্ষে ১২টা ১ মিনিটে ১৫৯ নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী পুস্পস্তুপক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম নেতৃত্বে পুস্পস্তুপক অর্পণ করেন। সঙ্গে ছিলেন- সহকারী কমিশনার ভুমি নাঈমুল হাসান চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল কেন্দুয়া- আটপাড়া) গোলাম মোস্তফা, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ।
এরপর কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়ার নেতৃত্বে পুস্পস্তুপক অর্পণ করেন-এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, আবুল কালাম, গোলাম মোস্তফা ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা তাতীদলের সভাপতি আব্দুর রহমান, উপজেলা জাসাস আহবায়ক মোঃ গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না, পৌর মহিলা দলের সভাপতি উর্মী আক্তার, সাধারণ সম্পাদক কল্পনা আক্তার প্রমুখ।
এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুলেল শুভেচছা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১০ ঘটিকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছেন সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা ও পৌর বিএনপির সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
