বিশেষ প্রতিবেদন
স্টাফ রিপোর্টার | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম কেন্দ্রীয় মহাসচিব, বীর মুক্তিযোদ্দা মরহুম কে,এম ওবায়দুর রহমান এম,পি, মন্ত্রী, ছাত্র-ছাত্রী নেতৃত্ব কেন্দ্রীয় সেক্রেটারির ও ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বিজয়ী নেতার সুযোগ্য কন্যা।
বর্তমান বাংলাদেশ জনগণের নির্বাচন বিজয়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিশস্ত কর্মী রাজনৈতিক ব্যাক্তিত্ব অধিকারী একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সভাপতি, জনাবা শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু এম,পি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার অভিজ্ঞতা কূটনৈতিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহল নতুন সম্ভাবনার আশাবাদ ব্যক্ত করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার নিয়োগে বিএনপির আন্তর্জাতিক পর্যায়ের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি তৈরি করেছেন বলে নেতাকর্মীরা মনে করেন। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিএনপির ভেতরের কিছু নেতা-কর্মীও বিষয়টিকে বিস্ময় হিসেবে দেখছেন এবং কেউ কেউ এটিকে বিব্রতকর বলেও মন্তব্য করেছেন। বিরোধী দলও এ বিষয়ে সমালোচনা করেছে।
ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন বিশ্লেষক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে।
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্ব পালনের সময় খলিলুর রহমানের ভূমিকা নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল বলে পর্যবেক্ষকরা উল্লেখ করছেন।
তবে আলোচনা-সমালোচনা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যা নতুন সরকারের অন্যতম ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
