মোঃ নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) :
পরিচ্ছন্ন বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব। আজ সকাল ৯ঃ০০ ঘটিকার সময় বাউফল উপজেলা হাসপাতালে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (এমপি) পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের টি এস ডাক্তার আব্দুর রউফ, উপজেলা আমির ইসহাক মিয়া, নায়েবে আমির রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পৌর আমীর সেলিমুর রহমান সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। পরিচ্ছন্ন অভিযানে আরো অংশগ্রহণ করেন হাসপাতালে ডাক্তার ও নার্সগন। হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান অংশ নিয়ে ডক্টর মাসুদ( এমপি) বলেন, দীর্ঘদিন বাউফল হাসপাতালে ডাক্তার সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অচিরেই বাউফল হাসপাতালে আট জন এমবিবিএস ডাক্তার যোগদান করবে। বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালের কর্মচারী ও ডাক্তারদের সাথে আমার ইফতার মাহফিল ও বৈঠক আছে। হাসপাতালের ত্রুটি বিচ্যুতি সমূহ জানার চেষ্টা করব এবং সেগুলো অতি শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আজকে থেকে বাউফল হাসপাতালের সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নত হবে।বাউফল বাসীর সেবায় আমি নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখবো। বাউফল বাসীকে একটি পরিপূর্ণ উন্নত বাউফল উপহার দিতে চাই।। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন যথাযথভাবে সে দায়িত্ব ও আমানত আল্লাহর রহমতে পালন করবো। আমি এমপি হইনি এমপি হয়েছে বাউফল উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষ। আমি শুধু তাদের চৌকিদার ও পাহারা দাড়ের দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ ৬০ দিনের মধ্যে মাদক মুক্ত বাউফল উপহার দেব। ইতিমধ্যে অনেক মাদক সেবনকারী ও কারবারীরা গা ঢাকা দিয়েছে। আশা করি তারা আর প্রকাশ্যে আসবেনা। চাঁদাবাজির ব্যাপারে আমার স্পষ্ট কথা, আমরা চাঁদা নিব না কাউকে চাঁদা দিবোও না। বাউফলে চাঁদাবাজদের কবর রচনা করা হবে।
