সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যমুনায় আরও কতদিন থাকবেন?
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ২০২৪ সালের ৮ই অগাস্ট শপথ নিয়েছিলেন।
বিশেষ প্রতিবেদন
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কী করবেন, সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন, এমন অনেক প্রশ্নে চলছে নানা আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে গত ১৭ই ফেব্রুয়ারি। আর বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার।
চব্বিশের গণ-অভ্যুত্থানে পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিনদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যাপক ইউনূস।
সেসময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সরকারি আবাসন পরিদপ্তর।
সাধারণত গণভবনই সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে। কিন্তু পাঁচই অগাস্ট শেখ হাসিনার পদেশ ছাড়ার খবরে গণভবনমুখী হাজারো ছাত্র-জনতা সেখানে হামলা ও ভাঙচুর চালায়।
বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয় সরকারি আবাসন পরিদপ্তর।
নতুন সরকার গঠিত হওয়ায় এখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাই থাকছেন কিনা- এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি নিউজ ২৪বিডি বাংলাকে বলেন, অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন।
