রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতাঃ
রেফারেন্স: জান্নাতুল তানভী, বিবিসি নিউজ বাংলা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ২০২৫ সালের অক্টোবর মাসে ইতালির রোম সফরকে ঘিরে আবারও আলোচনা ও অনেক প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে নানা মতামত ও সমালোচনা দেখা যাচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি রোম সফর করেন। ১০ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মূল বক্তব্য প্রদান করেন বলে জানানো হয়।
সফর নিয়ে প্রশ্ন
সমালোচকদের একটি অংশ বলছেন, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই আবার বিদেশ সফরে যাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, মাত্র ১৪ মাসে প্রধান উপদেষ্টার অন্তত ১৪টি বিদেশ সফর নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
কূটনৈতিক বিশ্লেষণ
আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোম সফরটি ইতালি ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর ছিল না কিন্তু সফরের যাবতীয় খরচ প্রদান করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের অংশ। ইতালির সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের তথ্যও প্রকাশ্যে পাওয়া যায়নি।
সরকারি ব্যাখ্যা ও ভিন্ন মত
সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী সরকারি অর্থ ব্যয় করে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সংশ্লিষ্ট মহল বলছে, বৈশ্বিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, দেশের অবস্থান তুলে ধরা এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় থাকা একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
প্রেক্ষাপট
ওয়ার্ল্ড ফুড ফোরাম একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা আলোচনা করেন।
