নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এ গণইফতার কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসজুড়ে এ গণইফতার কর্মসূচি পরিচালনা করছে গণঅধিকার পরিষদ।
এ বছর গণইফতার কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। রমজান মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন
