মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনার কার্যক্রম শুরু হয়ে বক্তব্য রাখেন- উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, মাওলানা হারুন অর রশিদ ফারুকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাদত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম সাংবাদিক রুকন উদ্দিন সহ বাজার কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন- যেকোনো বিনিময়ে আমরা বাজার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো। এছাড়াও বাজারের গ্যাসের দাম কমানোর জন্য সবসময় সজাগ দৃষ্টি ও মনিটরিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে বিদ্যুৎ এর বিষয়টি নেত্রকোনা পল্লী বিদ্যুতায়নের দৃষ্টি আকর্ষণ করছি।
