মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের সাতাশি নামাপড়া গ্রামের কৃষক আব্দুল মোতালিবের আলগা ঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু বাছুর অর্ধদগ্ধ এবং খাট, ধান,পাটকড়ি, কুড়া, ভূষি, লাকড়ি ও একটি বাইসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ভুক্তভোগীদের ধারণা মশা-মাছি তাড়ানোর জন্যে ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে । প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ।
ইতোমধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেকসহ সংশ্লিষ্টরা আহত বাছুরদের প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান ৷
কৃষক আব্দুল মোতালিব ও তাঁর পরিবারের দাবি সবমিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আব্দুল মোতালিব বলেন, মনে হয়- কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন- বিষয়টি জানা ছিলোনা, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।
