বিশেষ প্রতিবেদন
স্টাফ রিপোর্টার | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু এম,পি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির অনুভূতি দেখা গেছে। স্বাধিন বাংলাদেশের স্থানীয় জনগণ মনে করছেন, তাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং এ জন্য তারা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও আন্তর্জাতিক জনসম্পৃক্ত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নেতৃত্ব এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় এনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাবেক মহাসচিব, মন্ত্রী এম,পি ও বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা কে.এম. ওবায়দুর রহমানের কন্যা। রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে ওঠা শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সংশ্লিষ্ট এলাকার জনগণ আশাবাদ ব্যক্ত করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নত হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পররাষ্ট্রনীতি আরও গতিশীল ও কার্যকর হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
