স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা:
স্বাধীন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট সাধারণ জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা উঠে এসেছে। দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সাবেক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি-কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হোক।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তিনি বীর মুক্তিযোদ্ধা কে.এম. ওবায়দুর রহমানের কন্যা। কে.এম. ওবায়দুর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রভাবশালী ছাত্রনেতা। রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে বেড়ে ওঠা শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
সাধারণ জনগণ ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মনে করেন, শিক্ষা খাতে তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
