চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান: (আহমদ রেজা)
আনোয়ারা উপজেলার উত্তর পরুয়া পাড়া অবস্থিত হালিশহর দরবার শরীফ–এর অন্যতম খলিফা, মনিরুল ইসলাম সিনিয়র ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, পীরে কামেল ওস্তাজুল ওলামা হযরতুল হাজ্ব অধ্যক্ষ আল্লামা শাহসুফী আহমদ হাসান (রহঃ) প্রকাশ বড় হুজুর কেবলার ১৫তম বার্ষিক ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি, সোমবার, বাদে মাগরিব মিলাদ, কিয়াম ও ইসলামিক দিকনির্দেশনামূলক আলোচনা সহ মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের মাজার পরিচালনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
উপস্থিত থাকবেন নিবেক গাউছিয়া হাসিনিয়া কমপ্লেক্স (পরিচালনা পরিষদ দরবার) পর্ষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরজ গুজার:
সাজ্জাদানশীন সাহেবজাদা আল্লামা হাফেজ মোহাম্মদ নুরুচ্ছাফা (মাঃ জিঃ আঃ) – ০১৮৭০-৬১১৯৮৯
শাহজাদা মুহাম্মদ কামরুল ইসলাম
শাহজাদা মুহাম্মদ ইউচুপ
আব্দুর রব চৌধুরী টিপু
জাহাঙ্গীর মেম্বার
সোলায়মান মেম্বার
শুক্কুর
শাহজাদা মোহাম্মদ নজরুল ইসলাম খোকা – ০১৮১৩-০৭৫৫৯৬
সহ প্রমুখ।
বিশেষ দ্রষ্টব্য:
ভক্তদের যাতায়াতের জন্য শাহ আমানত সেতু থেকে বাস অথবা সিএনজি যোগে চাতুরী চৌমুহনী হয়ে পারকি সমুদ্র সৈকত সংলগ্ন উত্তর পরুয়া পাড়া দরবার শরীফে পৌঁছানো যাবে।
মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী ও ভক্ত-আশেকানদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।
