শেখ মনিরুল ইসলামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনে নবীন- প্রবীণ ও বিষয় ভিত্তিক এক্সপার্ট মন্ত্রী পরিষদে ঠাঁই হচ্ছে
খুলনার নবনির্বাচিত ৩জন সংসদ সদস্যের। সংশ্লিষ্ট আসনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্যতা। তাদের প্রত্যাশা শিল্পনগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।
সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে জানা গেছে,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খুলনা বিভাগে সামগ্রীকভাবে খুব একটা ভাল ফলাফল করতে পারেনি। তবে জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে বিএনপি। এর মধ্যে খুলনা- ০১ আসনে জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খান, ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ৪আসনে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ও ৫ আসনে বিসিবির সাবেক সভাপতি আলি আসগর লবী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত নির্বাচিত হন।
সুত্র জানায়, আগামী মঙ্গলবার গঠিত মন্ত্রী পরিষদের তালিকায় খুলনা’র আলোচিত ৩সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল ও আলি আজগর লবি’র নাম অন্তর্ভুক্ত আছে।
সুত্র গুলো বলছে, মৃত শিল্পনগরী খুলনাকে পুনর্জীবিত করতে বিএনপির দুর্দিনের কান্ডারি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে পাট বস্ত্র অথবা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বিসিবির সাবেক সভাপতি খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলি আজগর লবিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার গুঞ্জন রয়েছে। তবে প্রথম ধাপে খুলনায় মন্ত্রী পরিষদ একাধিক মন্ত্রী অন্তর্ভুক্ত না হলে রকিবুল ইসলাম বকুল মন্ত্রী পরিষদে ঠাঁই পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত।
