মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ- ৩ আসনের ধানের শীষের কান্ডারি মোহাম্মদ মেহেদী হাসান রনি ৪নং স্বরূপপুর ইউনিয়নে সাধারণ মানুষের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাধারণ মানুষের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কালে বলেন, পরাজয় আমাদের পথচলাকে থামিয়ে দিতে পারেনি, বরং স্বরূপপুর বাসীর অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাদের আগামীর লড়াইয়ে আরও শক্তিশালী করেছে। পান্তাপাড়ার পর স্বরূপপুরের প্রতিটি জনপদে রনি এই উপস্থিতি প্রমাণ করে—তিনি কেবল ভোটের জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চান।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে এবং স্বরূপপুর ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী দিনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণে কাজ করে যাবো।
