মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ ফাহিম (১৯) গুরুতর আহত হন।
আহত ফাহিম সদর উপজেলার মাটিটালি দক্ষিণ নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুর রশিদ।
ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে সিএনজি যোগে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে জরুরি বিভাগে নেওয়ার পর তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাহিম একটি ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন। পাশাপাশি তিনি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত
